Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আ’লীগের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন

agবাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে বিভাগওয়ারী যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী পরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ, ডা. দীপু মনিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, জাহাঙ্গীর কবির নানককে রংপুর ও রাজশাহী বিভাগ এবং আব্দুর রহমানকে বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেনকে সিলেট বিভাগ, অ্যাডভোকেট মো. মেজবাউদ্দিন সিরাজকে ময়মনসিংহ বিভাগ, বি এম মোজাম্মেল হককে রংপুর বিভাগ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে বরিশাল বিভাগ, একেএম এনামুল হক শামীমকে চট্টগ্রাম বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরীকে রাজশাহী বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে খুলনা বিভাগ এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে (নওফেল) ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.