Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আশুলিয়ায় এক পোষাক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ

dkহেলাল শেখ- ঢাকা: ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকা থেকে এক পোষাক কর্মীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার আজাদ পাম্পের পিছনের একটি বাড়ি থেকে সোনালী (২০) নামের এক পোষাক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, জিরাবো নিজ ভাড়া বাড়ির একটি রুমে পোশাক কর্মী সোনালীর লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা থানা পুলিশের খবর দিলে, পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, সোনালী জিরাবো এলাকার সাউদার্ন ক্লথিং গার্মেন্টস কারখানায় কাজ করতেন, সোনালীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই আনিছুর রহমান সাংবাদিকদের জানান, কিভাবে ওই পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তÍতি চলছে। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.