Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আশুলিয়ায় এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা

আসাদুজ্জামান খাইরুল-
আশুলিয়ায় ফিরোজ আহ্মেদ আকাশ নামের এক হোটেল বয়কে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আকাশের গ্রামের বাড়ী শেরপুর জেলাধীন শ্রীবন্ধী থানার ঘেরামাড়া কাকিলাপুর এলাকার বোরহান উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় আশুলিয়া বাজারের হোটেল অতিথি অপ্যায়নের হোটেল বয় ফিরোজ আহমেদ আকাশকে  কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তাকে হত্যা করে লাশ গুম করার জন্য দুর্বৃত্তরা তার লাশটি একটি নির্মানার্ধীণ কুয়ার ভিতরে রেখে পালিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়রা নির্মানার্ধীণ কুয়ার কাজ করতে গিয়ে তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কি কারণে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা বিষয়টি খতিয়ে দেখছে আশুলিয়া থানা পুলিশ।
এ বিষয় নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোস্তফা কামাল।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.