আশুলিয়ায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
খইরুল সিকদার, অশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় এক গৃহবধূকে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পালাতক রয়েছে। খুনের পারে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ঐ গৃহবধূর পলাতক স্বামীকে। মৃতদেহটি উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় আশুলিয়াস্থ খেজুরবাগান এলাকার সোহেল রানার বাগান বাড়ির একটি কক্ষ থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম রিনা আক্তার (২৬)। রনা আক্তার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাড়টি এলাকার ফজুল মিয়ার মেয়ে এবং তার পালাতক স্বামীর নাম মিজানুর, গ্রামের বাড়ি বি-বাড়িয়া সে সাভার এ.এনজেল টেক্সটাইল লিমিটেডের এম.ডির গাড়ির চালক বলে জানা গেছে। ।
পুলিশ জানায়, রবিবার সকালে ওই গৃহবধূর স্বামী মিজানুর বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাগানবাড়ির নিরাপত্তা কর্মী আইয়ূব আলীর কাছে, গৃহবধূর সম্পর্কে গালাগাল ও অপ্রাসঙ্গিক কথাবার্তা বললে ওই নিরাপত্তা কর্মীর সন্দেহ হয়, পরে বাসার ভিতরে গিয়ে দেখতে পায় মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর মৃতদেহটি পড়ে আছে। নিরাপত্তা কর্মী আইয়ূব আলী বাগানবাড়ির মালিক সোহেল রানাকে অবগত করলে তিনি বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়ণা তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড। এবং ধারনা করা হচ্ছে গৃহবধূকে গলায় ছুরিকাঘাত করে খুন করার পর পালিয়ে গেছে স্বামী মিজানুর। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই দম্পতির ২টি সন্তান রয়েছে। শিশু ২টির নানী আসলে, তার কাছে শিশু ২টিকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।