Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আসছেন ডিপজল

ছবি: মনোয়ার হোসেন ডিপজল
মনোয়ার হোসেন ডিপজল

বিনোদন ডেস্ক: নায়ক হয়ে সিনেমায় পথচলা শুরু। ‘টাকার পাহাড়’ সিনেমার নায়ক অবশ্য ভিলেন হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। বলছি ঢালিউডের ‘ডেঞ্জারম্যান’ হিসেবে খ্যাতি পাওয়া মনোয়ার হোসেন ডিপজলের কথা।

দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে তিনি। মধ্যে ফিরেছিলেন ‘অনেক দামে কেনা’র মাধ্যমে। তবে খুব একটা জ্বলে ওঠতে পারেননি। ফের নিজের প্রযোজিত সিনেমার মাধ্যমে স্বরূপে দেখা যাবে ‘চাচ্চু’ খ্যাত এ অভিনেতাকে।

খুব শিগগিরই ‘এক কোটি টাকা’ ও ‘মেঘলা’ নামে দু’টো সিনেমাতে অভিনয় করবেন ডিপজল। আসছে ৩১ ডিসেম্বর দু’টো সিনেমার মহরত হবে। পরিচালনা করবেন যথাক্রমে ছটকু আহমেদ ও ডিপজল কন্যা ওলিজা মনোয়ার।

জানা গেছে, ডিপজলের এ সিনেমাতে হালের আলোচিত এক নায়কের পাশাপাশি অভিনয় থেকে বিরতি নেয়া দু’জন জনপ্রিয় নায়িকার একজনকে কাস্ট করা হবে।

ডিপজল বাংলা সিনেমার অশ্লীলতার সময়ে কোটি টাকার কাবিন, দাদীমা, জমিদার, চাচ্চু মতো ছবির মাধ্যমে দর্শকদের হলমুখী করেছিলেন। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডিপজল নতুন ছবির মাধ্যমে চমক দেখাবেন এমন প্রত্যাশা চলচ্চিত্র অঙ্গনের সবার।

Leave A Reply

Your email address will not be published.