আসছে চাষী নজরুলের শেষ সিনেমা ‘অন্তরঙ্গ’
বিনোদন ডেস্ক : প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত শেষ সিনেমা অন্তরঙ্গ। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল, অভিনেত্রী আলিশা প্রধান এবং চিত্রনায়ক ইমন। এতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, অরুণা বিশ্বাসসহ অনেকে।
গুনী নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করেন আলিশা। সেই চাষী নজরুলের সিনেমা মুক্তির মধ্য দিয়ে আলিশার দীর্ঘ অপেক্ষার প্রহরের অবসান ঘটতে যাচ্ছে। সিনেমাটির প্রযোজনা সূত্রে জানা গেছে, রোজার ঈদের পরেই মুক্তি পেতে যাচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত সর্বশেষ সিনেমা অন্তরঙ্গ। এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে আলিশা প্রধানের।
এ প্রসঙ্গে আলিশা প্রধান বলেন, ‘বৃহস্পতিবার সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। ঈদের পরে সিনেমাটি মুক্তির প্রস্তুতিও চলছে।’উচ্ছ্বসিত আলিশা বলেন, ‘অন্তরঙ্গ সিনেমার মাধ্যমে দর্শক আমাকে প্রথম বারের মত বড় পর্দায় দেখবে। সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’
এদিকে সিনেমাটির একটি গানের টিজার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গত বছরের ২৮ নভেম্বর আফতাবনগরে এ সিনেমার শুটিং শেষ হয়। একই নির্মাতার হাত ধরে ভুল যদি হয় সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় আলিশা প্রধানের। এ ছাড়া এ জে রানার অজান্তে ভালোবাসা শিরোনামের আরো একটি সিনেমাতে কাজ করেছেন আলিশা। এ দুটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে।
https://www.youtube.com/watch?v=m1mNkHVrXZM