Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’

বিনোদন ডেস্ক:09-WORLD

মার্কিন প্রখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রের মধ্য দিয়ে সিনে দুনিয়ায় প্রথমবারের মতো পরিচয় করিয়ে দেন পৃথিবীর আদিম প্রাণী ডাইনোসরকে। আর সেই আদিম ডাইনোসরদের নিয়ে ফের সিনে পর্দায় আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’। জানাগেছে, চলতি বছরের জুন মাসেই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে হলিউডের এই বিগ বাজেট ছবিটি। এরইমধ্যে ইউটিউবে ঝড় তুলেছে ছবিটির ট্রেলার। ১৯৯৩ সালে স্পিলবার্গের কল্যাণে দুনিয়ার মানুষ প্রথমবারের মতো ‘জুরাসিক পার্ক’-এ দেখেছিল ডাইনোসর নামের ভয়াবহ একটি আদিম প্রাণীর আস্ফালন। এবার আরো সজীব ও জীবন্তরূপে দেখবে এই আদিম দৈত্যাকৃতি ওই জন্তুটিকে। তবে এ ছবিতেও স্পিলবার্গের যোগ সূত্র রয়েছে! কারণ চলচ্চিত্রটির প্রযোজকতো স্বয়ং স্পিলবার্গই! আর পরিচালনায় আছেন মার্কিন নির্মাতা কলিন ট্রেভোরো।

Leave A Reply

Your email address will not be published.