Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আসামে জঙ্গিদের হামলায় ৩ সৈন্য নিহত, আহত ৪

asamঅনলাইন ডেস্ক: ভারতের গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শনিবার জঙ্গিদের হামলায় ৩ সৈন্য নিহত ও ৪ জন আহত হয়েছেন। দেশটির স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুকেশ আগারওয়াল বার্তা সংস্থা এএফপিকে বলেন, আসামের তিনসুকিয়া জেলার তেল শোধনাগার শহর দিগবোইয়ে যাওয়ার পথে বিদ্রোহীরা সৈন্যদের গাড়ির ওপর আকস্মিক হামলা চালায়। এ হামলায় হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড ও একে-৪৭ রাইফেলসহ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে।
তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (ইউনাইটেড লেবারেশন ফ্রন্ট অব আসাম) এ হামলা চালাতে পারে। কারণ সংগঠনটির সদস্যরা আগেও এ ধরনের আকস্মিক হামলা চালিয়েছে।
চা ও তেল-সমৃদ্ধ আসাম অঞ্চলে যে কয়েকটি সশস্ত্র সংগঠন স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে আসছে উলফা তাদের অন্যতম।

Leave A Reply

Your email address will not be published.