Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আড়াইহাজারে পল্লীবিদ্যুৎ অফিসকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আড়াইহাজার প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গোপালদী জোনাল অফিস দালালমুক্ত করতে মাঠে নামলেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শরিফুল হক এই অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক জানান, গোপালদী পল্লী বিদ্যুৎ অফিসে দালালদের উৎপাত চরমভাবে বৃদ্ধি পেয়েছে। দালালরা গ্রাহক ও অফিসের স্টাফদের জিম্মি করে হয়রানি করে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানের সময় কয়েকজন দালাল দৌড়ে পালিয়ে যায়। এই অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক জানান। এই অফিসে তালিকাভুক্ত ১৭ জন দালাল রয়েছে বলে তাদের নাম প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.