Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইংলিশ ক্রিকেটের নতুন যুগ!

স্পোর্টস ডেস্ক:
ঘরের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা দুর্দান্ত ভাবেই করল ইয়ন মগ্র্যানের ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালামের নিউজিল্যান্ডকে ২১০ রানে হারিয় নজির গড়ল ইংল্যান্ড। এটাই ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় মার্জিনের জয়। এটাকে ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেটের নুতন যুগের সূচনাও বলছেন কেউ কেউ। এদিন টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় কিউইরা। জো রুট ও জোস বাটলারের জোড়া সেঞ্চুরির সুবাদে ৪০৮ রান তোলে ইংল্যান্ড।  ৭৮ বলে ১০৪ রান করেন রুট। ১৩টি চার ও দু’টি ছয় দিয়ে ইনিংস সাজান তিনি। অন্যদিকে ৭৭ বলে ১২৯ রান এসেছে বাটলারের ব্যাট থেকে। ১৩টি চার ও পাঁচটি ছয় মারেন তিনি। রুট তাঁর কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরিটা করে ফেললেন এদিন। বাটলার ছ’নম্বরে ব্যাট করতে এসে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করার পাশাপাশিও সপ্তম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ গড়ারও নজির গড়েন। এদিন ইংল্যান্ডের হয়ে ৫০ বলে ৬৯ রান করে আদিল রাশিদ। বাটলারের সঙ্গে জুটি বেঁধে ১৭৭ রান তোলেন তাঁরা।  ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিং করল ইংল্যান্ড। সাত ওভার বল করে ৩৫ রানের মাথায় চার উইকেট তুলে নিল স্টিভেন ফিন। এদিন ব্যাটে কামাল দেখিয়ে বোলিংয়েও ছাপ রাখলেন রশিদ। তিনিও চার উইকেট পেলেন। ফিন-রশিদের জোড়া ফলায় ব্র্যান্ডন ম্যাকালাম অ্যান্ড কোং মাত্র ১৯৮ রানে শেষ হয়ে যায়। কিউইদের হয়ে কেন উইলিয়ামসন (৪৫) ও রস টেলর (৫৭) বড় রান পেয়েছেন। শুক্রবার ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

Leave A Reply

Your email address will not be published.