Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি-ম্যান সিটি ম্যাচ ড্র

s-3
স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পায়নি চেলসি আর ম্যানচেস্টার সিটি। ১-১ গোলে ড্র হয়েছে ইতিহাদ স্টেডিয়ামের হাইভোল্টেজ এ ম্যাচটি। চেলসির হয়ে আন্দ্রে শুরলের গোলের পর ম্যান সিটির হয়ে ধারে খেলতে আসা চেলসির সাবেক তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে ড্র করে দুই দল। গোল করার পর চেলসির হয়ে ৪২৯ ম্যাচে ১৪৭ গোল করা ল্যাম্পার্ড গোলের আনন্দ উদযাপন করেন নি। ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের ৩২ মিনিটে আর ৬৬ মিনিটে দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ম্যান সিটির জাবালেতাকে। ফলে দশ জনের দলে পরিনত হয় ম্যান সিটি। দশ জনের দলে হওয়ায় সুযোগ নেয় চেলসি। ম্যাচের ৭১ মিনিটে ইডেন হ্যাজার্ডের পাস থেকে বল পেয়ে লিড এনে দেন শুরল। আর ৮৫ মিনিটে জেমস মিলনারের কাছ থেকে বল পেয়ে সমতায় ফিরতে ম্যান সিটিকে সাহায্য করেন চেলসির এক সময়ের নায়ক ল্যাম্পার্ড। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

Leave A Reply

Your email address will not be published.