Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইংল্যান্ডের ব্যাটিং কোচ মাহেলা জয়াবর্ধনে

বিশ্বকাপই ছিল তার জীবনের শেষ সিরিজ। ওখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মাহেলা জয়াবর্ধনে। আর এবার তিনি হতে যাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটিং উপদেষ্টা। এই পদে ইংলিশ দলের সাথে যোগ দিতে যাচ্ছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। তখন তাদের উপদেষ্টা হিসেবে থাকবেন মাহেলা।

পাকাপাকি চুক্তিতে ইংল্যান্ডের সাথে যোগ দিচ্ছেন না মাহেলা। বছরের নির্দিষ্ট কিছু দিন পর্যন্ত চুক্তি হবে তার সাথে। তবে উপমহাদেশের কন্ডিশনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দূর্বলতা কাটানোর জন্য মাহেলার সাথে লম্বা চুক্তিই করতে হবে। কারণ আগামী ১৮ মাসে তাদের এই উপমহাদেশে অনেক খেলতে হবে। স্পিন খেলা বিশেষ করে তাদের মাথাব্যথার কারণ। শুধু পাকিস্তানের সাথে খেলবে না ইংল্যান্ড। এরপর ভারত সফর করবে। তারপর বাংলাদেশ সফর তাদের। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে এরপর আতিথেয়তা দেবে। আর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্ব আসর তো ভারতে খেলতে হবে।

ইংল্যান্ডের নতুন কোচ ট্রেভর বেইলিস যখন শ্রীলঙ্কার কোচ ছিলেন তখন তার সাথে চমৎকার সম্পর্ক গড়ে ওঠে মাহেলার। সেই সম্পর্কের একটা প্রভাব তো ইংল্যান্ড দলে মাহেলার যোগ দেওয়ার সাথে থাকবেই। ১৮ বছরের সফল ক্রিকেট ক্যারিয়ার মাহেলার। ১৪৯ টেস্টে ৪৯.৪৮ গড়ে ১১৮১৪ রান করেছেন। সেঞ্চুরি ৩৪টি। আর ওয়ানডে খেলেছেন ৪৪৮টি। ৩৩.৩৭ গড়ে রান ১২৬৫০। সেঞ্চুরি ১৯টি। টি-টোয়েন্টি খেলেছেন ৫৫টি। ১৩৩.১৮ স্ট্রাইক রেটে তার রান ১৪৯৩। সেঞ্চুরি আছে একটি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.