ইংল্যান্ডের সাথে বাংলাদেশের মজাদার ম্যাচ হবে
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হলে আগামী ৯ মার্চ অ্যাডিলেডে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি মজাদার হবে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় মাইকেল বিভান ও ইংল্যান্ডের খেলোয়াড় জনাথন ট্রট। ইংল্যান্ড বিশ্বকাপে ইতোমধ্যে দু’টি ম্যাচ খেলে ফেলেছে। দু’টিতেই তারা বড় ব্যবধানে হেরেছে। কিন্তু বাংলাদেশ খেলেছে একটি ম্যাচ। তাতে ১০৫ রানের বড় জয় পেয়েছে তারা। আর আজকের ম্যাচটি অনুষ্ঠিত না হলে এক পয়েন্ট পাবে বাংলাদেশ। সুতরাং, দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। গত কয়েকদিন ধরেই ব্রিসবেনে বৃষ্টি হচ্ছে। শনিবারও ওই এলাকায় একই অবস্থা বিরাজ করছে। ম্যাচটি যদি দুপুর আড়াইটার মধ্যে শুরু না হয় তাহলে পরিত্যক্ত বলে ঘোষণা হবে।