Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইউক্রেনের সাথে যুদ্ধের সম্ভাবনা নেই: পুতিন

2007-hunting_1456110iআন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের কোন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। এধরণের একটি যুদ্ধকে তিনি ‘মহাবির্যয়কর ঘটনা’ হিসেবে বর্ণনা করেন। রুশ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মি. পুতিন মিনস্কে স্বাক্ষরিত পূর্ব ইউক্রেনের শান্তিচুক্তির প্রতিও তার সমর্থন ব্যক্ত করেন। ওই চুক্তিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সমর্থন দিয়েছে। ইউক্রেনের সংঘাতে রুশ সেনাবাহিনীর সম্পৃৃক্ততার কথা আবারো অস্বীকার করে পুতিন বলেন, ইউক্রেন সরকার রুশ বাহিনীর কথা বলছে, কারণ তাদের কাছে হারাটা সাবেক খনিশ্রমিক এবং ট্রাক্টরচালকদের কাছে হারার চাইতে কম লজ্জাজনক। ইউক্রেনের পূর্বাঞ্চলে যে সংকট চলছে তার জন্য রাশিয়াকে বিভিন্ন সময়ে বারবারই দায়ী করেছে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব। কিন্তু তাদের এই দাবী প্রথম থেকেই নাকচ করে এসেছে রাশিয়া। ইউক্রেনের সংকটের সঙ্গে রাশিয়ার যোগসূত্র আছে- এধরণের বক্তব্য শুনে তিনি মর্মাহত হন বলেও উল্লেখ করেন মি. পুতিন। ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার দাবীতে গত একবছর ধরে দেশটির পূর্বাঞ্চলে সরকারি বাহিনী এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.