Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইউজিসি থেকে ওমর সিরাজকে বরখাস্ত

arrest1

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজকে বরখাস্ত করা হয়েছে। ইউজিসি প্রশাসন শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয় শুক্রবার মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র‌্যাব কর্তৃক গ্রেফতার হওয়ায় ইউজিসি’র সহকারী পরিচালক ওমর সিরাজকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সেইসাথে মেডিকেল কলেজের ভর্তি সংক্রান্ত কোনো কাজে ইউজিসি কোনভাবেই সম্পৃক্ত নয় বলেও প্রেস বার্তায় দাবি করা হয়। জানিয়েছেন, ইউজিসির উপ-সচিব (জনসংযোগ) মো.ওমর ফারুখ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.