Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইউপি নির্বাচন: ফুলবাড়ীতে ১৪টি কেন্দ্র ঝুকিপূর্ণ

কুড়িগ্রামের রৌমারীতে একযুগ পর তিন ইউপি’র ভোটগ্রহণ হচ্ছে বুধবারজাহাঙ্গীর আলম, ফুলবাড়ী: শনিবার চতুর্থ দফায় ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, শান্তিপুর্ন ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৪ স্তরের নিরাপত্তা বলায় সৃষ্টি করে যাবতীয় কার্য্যক্রম শেষ করেছে। ফলে ৭ মে সমস্ত সংশয়কে উড়িয়ে দিয়ে ভোটোরদের ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কাজে সংশ্লিষ্টরা। এর মধ্যে ১৪টি ভোট কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ থাকায় সেগুলোকে বিশেষ নজরদারীতে রাখা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
ফুলবাড়ী থানা সুত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলার ৩ টি ইউনিয়নে দুইজন জুডিশিয়াল ও পাঁচজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৫টি পুলিশ , ৩টি র‌্যাব ও ৩টি বিজিবি’র মোবাইল টিম সার্বক্ষনিক ভাবে নজরদারীতে থাকবে। তা ছাড়াও ফুলবাড়ীর অফিসার ইনচার্জের অধিনে ১৬ সদস্যের ও ৫০ সদস্যের কুড়িগ্রাম পুলিশ লাইনের একটি স্টাইকিং ফোর্স এ উপজেলার ৩ টি ইউনিয়নের জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সব মিলিয়ে ১৮৯ জন পুলিশ, আমর্স পুলিশ ব্যাটালিয়নের ৪০ জন, বিজিবি ৪০ জন, র‌্যাব ৩৬ জন ও আনসার ও ভিডিপি’র ১১৬ সশস্ত্র সদস্য নির্বাচনের দায়িত্বে রয়েছেন।
ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও জানান, আমরা প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জন সশস্ত্র পুলিশ ও আনসার এবং ১৩ জন আনসার ভিডিপি’র সদস্যকে নিরাপত্তার দায়িত্বে রেখেছি। ফলে ফুলবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, শান্তিপুর্ন ও নিরপেক্ষ হবে আশা রাখছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম জানান, ভোট নির্বিঘ্নে করার জন্য ২৯টি ভোট কেন্দ্রে ১৪টি মোবাইল টিম সার্বক্ষনিক টহল জোরদার রাখবে। ফলে ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কোন অসুবিধে হবে না।
উল্লেখ্য, ৭ মে চতুর্থ দফায় নির্বাচনে ফুলবাড়ী উপজেলায় প্রথম ধাপে নাওডাঙ্গা, শিমুলবাড়ি ও বড়ভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। উপজেলায় দ্বিতীয় ধাপে ফুলবাড়ি সদর, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.