Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

munshiganj1_96168মুন্সীগঞ্জ প্রতিনিধি: সিরাজদীখানের খাসমহল বালুরচর গ্রামে সোমবার বিকেলে নির্বাচনি প্রচারনা চালানোর সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আওলাদ হোসেন নামের এক বিএনপি কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থাণীয় গ্রামবাসীরা জানায়, উপজেলার বালুরচর ইউনিয়নের বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী আমিনউদ্দিন চৌধুরী সোমবার বিকেল ৩টার দিকে খাসমহল বালুরচর গ্রামে নির্বাচনি প্রচারনা করতে যান। এ সময় যুবদল নেতা মুক্তার হোসেনের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর বাকবিত্তান্তের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। এতে বিএনপি কর্মী আওলাদ হোসেনসহ ৪ জন আহত হয়।
যুবদল নেতা মুক্তার হোসেন জানান, দল করে মামলাসহ নির্যাতনের শিকার হলেও মনোনয়ন দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে আমাকে। নিজ গ্রামে প্রচারনা চালাতে এসে দলীয় প্রার্থী হিসেবে আমাকে কিছুই জানায়নি।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী আমিনউদ্দিন চৌধুরী জানান, স্থানীয় আওয়ামীলীগের ইন্ধনে মুক্তারের লোকজন তার প্রচারনায় হামলা চালিয়েছে।
সিরাজদীখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.