Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইজিবাইকে যাত্রী না নেয়াকে কেন্দ্র করে হবিগঞ্জে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

hobigonjহবিগঞ্জ প্রতিনিধি: ইজিবাইকে যাত্রী বহন না করা নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই, কান্দিগাঁও, শরীফাবাদ, ভঙ্গুরহাটি ও ভাটি শৈলজুড়া গ্রামবাসীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশত লোক আহত হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সুরাবই গ্রামের ইজিবাইক-চালক আল আমিনকে পাশের কান্দিগাঁও গ্রামের জামাল সর্দার তাঁর বাড়িতে নিয়ে যেতে বলেন। ইফতারের সময় হওয়ায় আল আমিন ইজিবাইকে যাত্রী বহনে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক আল আমিনকে চড়-থাপ্পড় দেন জামাল সর্দার। এর জের ধরে আজ সকালে উভয়পক্ষের গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আশপাশের আরো তিনটি গ্রামের লোকজন উভয় গ্রামের পক্ষাবলম্বন করে সংঘর্ষে যোগ দেয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১১৩ রাউন্ড ফাঁকা গুলি ও ৩১ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের আহতদের শায়েস্তাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.