Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

italiঅনলাইন ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়া অঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক আরোহী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এতে স্থানীয় প্রশাসন তাদের জন্য জরুরী রক্ত সরবরাহের আহ্বান জানিয়েছে। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত সকলকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সামান্য আহত যারা ছিল তাদের চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে ট্রেন দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইতালির প্রধানমন্ত্রী রেঞ্জি। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.