Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইতালি উপকূলে ঠাণ্ডায় ২৯ অবৈধ অভিবাসীর মৃত্যু

1.Italyআন্তর্জাতিক ডেস্ক:

ইতালির ভূমধ্যসাগরীয় ল্যামেপেডুসা দ্বীপের নিকটবর্তী সাগরে ভাসমান একটি নৌকা থেকে উদ্ধারের পর তীব্র ঠাণ্ডার শিকার হয়ে অন্তত ২৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। ইতালীয় কোস্টগার্ডের বরাত দিয়ে সোমবার বিবিসি জানিয়েছে, ইতালীয় এলাকার ১৬০ কিমি দূর থেকে অবৈধ অভিবাসীবাহি নৌকাটি আটক করা হয়। নৌকাটিতে ১০৫ জন আরোহী ছিল। সমস্যায় পড়ার পর স্যাটেলাইট টেলিফোনের মাধ্যমে নৌকাটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়। ভূমধ্যসাগরের ওই অঞ্চলটিতে আট মিটারের চেয়েও উচুঁ ঢেউ বয়ে যাচ্ছিল এবং তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি ছিল। ল্যামপেডুসা’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পিয়েত্রো বার্তোলো জানিয়েছেন, উদ্ধারের পর দ্বীপে আসার সময় ওই অভিবাসীদের প্রায় ১৮ ঘন্টা কোস্টগার্ডের দুটি পেট্রল বোটের খোলা ডেকে কাটাতে হয়। “প্রবল বাতাস ও প্রচণ্ড ঢেউয়ে তারা সবাই ভিজে গিয়েছিলেন,” বলেন বার্তোলো। ২০১৩’র অক্টোবরে ল্যামপেডুসার উপকূলে অবৈধ অভিবাসীবাহি একটি মাছ ধরার নৌকা ডুবে ৩৬৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.