Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইতিহাসে রাহানের জন্য নতুন পাতার সংযোজন

Rahaneস্পোর্টস ডেস্ক:
এক টেস্টে ৮টি ক্যাচ! বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে আজিঙ্কাই একমাত্র খেলোয়াড়, যিনি উইকেটরক্ষক না-হয়েও ৮টি ক্যাচ ধরেছেন।

গলে টেস্টে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে এই রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটসম্যান রাহানে। অমিত মিশ্রর বলে স্লিপে রঙ্গনা হেরাথের ক্যাচ ধরেই ইতিহাসে নতুন একটি পাতা খুলে ফেললেন তিনি।

গড়েন এক টেস্টে সর্বোচ্চ ৮টি ক্যাচ ধরার নতুন রেকর্ড। এক টেস্টে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের। দু’জনই উইকেটের পিছনে দাঁড়িয়ে এক টেস্টে ১১টি করে ক্যাচ ধরেছেন। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকায় এই রেকর্ড গড়েন জ্যাক রাসেল।

এবি ডিভিলিয়ার্সের রেকর্ড পাকিস্তানের বিপক্ষে, ২০১৩’র টেস্ট সিরিজে। যদিও চলমান শ্রীলংকা সফরে গিয়ে ব্যাট-হাতে খুব একটা সফল হতে পারেনি রাহানে।তবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ফিল্ডিং করতে গিয়েই ক্যাচ ধরার অসাধারণ দারুণ রেকর্ডটা গড়ে ফেললেন তিনি। রাহানে প্রথম ইনিংসে ব্যাট হাতে শূন্য রানেই ফেরেন।
দ্বিতীয় ইনিংসে এখনও ব্যাট হাতে নামেননি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে এর আগে উইকেটরক্ষক ছাড়া সাতটির বেশি ক্যাচ ধরতে পারেনি কেউই। প্রথম ইনিংসে করুনারতেœ, থিরিমান্নে আর দিনেশ চান্দিমালের ক্যাচ নিয়েছিলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ক্যাচ নিয়েছেন আরও ৫টি। তার তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেছেন ধাম্মিকা প্রাসাদ, সাঙ্গাকারা, থিরিমান্নে, রঙ্গনা হেরাথ আর জীহান মুবারক। টেস্টের ইতিহাসে আউট ফিল্ডে দাঁড়িয়ে আগে সাত ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডে ভাগ ছিল পাঁচজনের।

এদের মধ্যে ১৯৭৪ সালের ১৩ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সাতটি ক্যাচ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। ১৯৭৭ সালে ইংলিশদের বিপক্ষেই সাতটি ক্যাচ নিয়েছিলেন ভারতের যোগাবিন্দ্র সিং।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Leave A Reply

Your email address will not be published.