Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘ইন্টারন্যাশনাল টাউট’ মীর সাব্বির

বিনোদন ডেস্ক:

আন্তর্জাতিক মানের প্রতারক চরিত্রে অভিনয় করবেন মীর সাব্বির। রোজার ঈদের জন্য নির্মাণাধীন ‘ইন্টারন্যাশনাল টাউট’ নাটকে দেখা যাবে তাকে। এখানে তার সহশিল্পী নাদিয়া। আগামী ৬ ও ৭ মে মানিকগঞ্জে এর দৃশ্যধারণ হবে। এটি লিখেছেন ড. রুদ্র মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচালনা করছেন এমদাদ খান। এতে আরও অভিনয় করবেন ওয়াহিদা মল্লিক জলি, মৌরি সেলিম, দিলু, কাজী উজ্জ্বল, এসআই শহীদ, লাবণী প্রমুখ। নাটকটি নিয়ে মীর সাব্বির বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম দেলোয়ার। বিয়ের আসর থেকে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এটি আগাগোড়া হাসির নাটক।’ এদিকে সম্প্রতি রাজ্জাকের ছেলে সম্রাটের পরিচালনায় ‘প্রেমে পড়ার দিন’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির। এখানে তার সহশিল্পী নিশা।

Leave A Reply

Your email address will not be published.