Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইন্দুরকানীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে চন্ডিপুর সন্যাসী খেয়াঘাটের আবাসন এলাকার পানগুছি নদীর চরে অজ্ঞাত এক মহিলার (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। ইন্দুরকানী থানার এসআই মোহায়মিনুল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থালে ভাসমান অবস্থায় অজ্ঞাত মহিলার গায়ে সাদা রঙ্গের সেলোয়ার কামজি পা বাধা অবস্থায় পাওয়া যায়। পরে ইন্দুরকানী থানায় আনা হয়। বৃহস্পতিবার সকালে পিরোজপুরে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। এখন পর্যন্ত কোন অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায় নাই।

Leave A Reply

Your email address will not be published.