Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া অনুষ্ঠেয় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় জাকার্তায় সুকর্ণো-হাত্তায় বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

আগামীকাল (বুধবার) সকালে সম্মেলনের মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দেয়া ছাড়াও সাতটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করার কথা রয়েছে ।

সম্মেলনে অংশ গ্রহণ শেষে আগামী ২৩ এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.