Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

ইন্দোনেশিয়ার যাত্রীবাহী নিখোঁজ বিমান বিধ্বস্ত

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে ৫৪ জন আরোহী নিয়ে নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের প্রত্যন্ত একটি পার্বত্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

পাপুয়ার রাজধানী জয়াপুরার বিমানবন্দর সেনটাই বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর তিনটার দিকে ত্রিগানা এয়ারের বিমানটি উড্ডয়ন করে। এর আধাঘণ্টা পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি পাপুয়ার দক্ষিণের ওকসিবিল শহরে যাচ্ছিল।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজ বিমানটি ওকসিবিলের বিনট্যাং এলাকায় পাওয়া গেছে। তবে বিমানে আরোহীরা কেউ বেঁচে আছেন কিনা তা সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

স্থানীয় গ্রামবাসীরা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এএফপি জানিয়েছে, পর্বতের ওপর একটি বিমান আছড়ে পড়ার কথা জানায় স্থানীয়রা। বিমানটিতে ৪৪ জন প্রাপ্ত বয়স্ক, পাঁচ শিশু ও পাঁচ জন ক্রু ছিলেন। সূত্র: বিবিসি

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.