Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১৩

আন্তর্জাতিক ডেস্ক :  ইন্দোনেশিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১১৩তে পৌঁছেছে। আল জাজিরা।

দেশটির সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলীয় মেডান শহরের এক আবাসিক এলাকায় মঙ্গলবার বিমান বাহিনীর বিমানটি বিধ্বস্ত হয়। হারকিউলিকস সি-১৩০ বিমানটিতে ১২ জন ক্রু ছিল বলে জানা গেছে। এবং যাত্রীসংখ্যা ছিল ১০১।

বিধ্বস্ত হওয়ার আগে এটি শহরের দুটি বাড়িতে আঘাত হানে। ফলে বিমানটিতে আগুন ধরে যায় এবং এটি বিধ্বস্ত হয়। আকাশযানটির সঙ্গে সংঘর্ষের কারণে ওই দুটি বাড়ি এবং একটি গাড়িতেও আগুন ধরে যায়।

হাসপাতাল মুখপাত্র সাইরি এম সারাগি বলেছেন, তাদের কাছে পাঁচটি মৃতদেহ এসেছে। তবে উদ্ধারকর্মীরা জানিয়েছেন দুর্ঘটনাস্থলে নিহত সাধারণ মানুষসহ সংখ্যাটি উন্নীত হয়েছে ১১৩তে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আর্তদের নিকটস্থ আদম মালিক হাসপাতালে নেয়া হয়েছে।

বিমান বাহিনীর মুখপাত্র দবি বাদারমান্তো জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে মেডেন বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর অপারেশন কমান্ডার আগুস দবি পুতরান্তো স্থানীয় এক টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিমানটিতে ১২ জন ক্রু ছিলেন। তবে এতে মোট কতজন যাত্রী ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইন্দোনেশিয়ার তৃতীয় বৃহত্তম শহর মেডেনে গত ১০ বছরের মধ্যে এটি দ্বিতীয় বিমান দুর্ঘটনা। ২০০৫ সালের সেপ্টেম্বরে এই শহরে অন্য এক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৪৩ জন নিহত হয়েছিল। মান্ডালা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি এক আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.