Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইফতারে স্বাস্থ্যকর আমের সাথে পুদিনার শরবত

বিভিন্ন দেশেরোজার সময়ে পার্থক্য রয়েছে। আমাদের দেশে এবার রোজার সময় ১৫ ঘন্টা। গরমে এত দীর্ঘ সময় পানি পান করা ছাড়া থাকলে শরীরের উপর প্রভাব পরে। ফলে ইফতারের সময় প্রচণ্ড তৃষ্ণা অনুভব করেন আপনি। তাই ইফতারে তৃষ্ণা মেটানোর পাশাপাশি আপনাকে সতেজতা দিতে পারে এমন পানীয় পান করা উচিৎ আপনার। আজ রইলো তেমনই একটি পানীয়র রেসিপি আম-পুদিনার শরবত।

যেভাবে তৈরি করবেন;
আম ধুয়ে খোসা ফেলে স্লাইস করে নিন। আম ডুবে যায় এমন পরিমাণ পানি দিন। পুদিনা পাতা, আদা কুচি, গোলমরিচ, আধা ভাঙা জিরা ও লবণ দিয়ে সিদ্ধ করুন, যতক্ষণ না আম ভালোভাবে নরম হয়। এবার মিশ্রণটি ব্লেন্ড করে ছেঁকে নিন। মিশ্রণের সমপরিমাণ অথবা ইচ্ছামতো চিনি মেশান।

এরপর ১ কাপ চিনি, আধা কাপ পানি দিয়ে জ্বাল দিন। ফুটন্ত মিশ্রণে লবণ মেশান। সিরাপের মতো ঘন হলে নামিয়ে নিন। এবার ব্লেন্ড করে রাখা আমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল আম পুদিনার শরবত। পরিবেশনের সময় আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

Leave A Reply

Your email address will not be published.