Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইবিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। জানা যায়, আজ ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে পরীক্ষা আরম্ভ হয়েছে। পরীক্ষায় যে কোন ধরণের দুর্নীতি রোধ করতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া এবছর মেটাল ডিটেক্টরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চারটি সার্স ডিটেক্টর বসানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভ্রাম্যমান আদালত সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুববর রহমান বলেন, ‘নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। যে কোন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস পরীক্ষর হলে নিষেদ্ধ করা হয়েছে। কোন প্রকার দুর্নীতির ধরা পড়লে তাৎক্ষনিক ব্যবস্থ গ্রহণ করা হবে।’

আগামীকাল ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রন্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

Leave A Reply

Your email address will not be published.