Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইমরানের বিবাহবার্ষিকীর উপহার ডিভোর্সই

im-dv
ফাইল ফটো

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান বিবাহবার্ষিকীর উপহার হিসেবে ডিভোর্স পেপার দেন বলে মন্তব্য করেছেন তার সাবেক স্ত্রী টেলিভিশন সাংবাদিক রেহাম খান।

সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে সাবেক স্বামী ইমরান খানের বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

রেহাম খান বলেন, ‘মজা করে স্বামীর কাছে বিবাহবার্ষিকীর উপহার চেয়েছিলাম। কিন্তু তিনি আমায় উপহারের বদলে ডিভোর্স দিয়েছেন।’

তিনি আরো বলেন, ইমরান আমার সঙ্গে যা করেছেন, তা যেন গোটা পাকিস্তানের সঙ্গে না করেন।’

প্রসঙ্গত, টেলিভিশন সাংবাদিক রেহাম খানের সঙ্গে বিয়ের মাত্র ১০ মাসের মাথায় আবারও ঘর ভাঙে ইমরানের।

Leave A Reply

Your email address will not be published.