Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইরাকের বেইজি তেল শোধনাগারের ৮০ শতাংশ আইএস’র দখলে

download (28)আন্তর্জাতিক ডেস্ক:   আইএস জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের বেইজি তেল শোধনাগারের ৮০ শতাংশ দখল করে নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনা কর্মকর্তারা।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটিতে ইরাকি বাহিনী কোণঠাসা অবস্থানে রয়েছে বলেও জানায় তারা। প্রায় ৮ মাস আগে তেল শোধনাগারটির বেশিরভাগ অংশ জঙ্গিরা দখল করে ফেলে।  এর মধ্যে বেশ কয়েকবার ইরাকি বাহিনী স্থাপনাটি দখলের দাবি করলেও পরে তা আবারো জঙ্গিরা দখল করে নেয়।

এদিকে, দেশটির কিরকুক প্রদেশের দাকুক জেলায় ইরাকি যৌথ বাহিনীর অভিযানে অন্তত ২০ আইএস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কুর্দি কর্মকর্তারা।

Leave A Reply

Your email address will not be published.