Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইরাকে ১৪০০ বছরের প্রাচীন খ্রিস্টান মঠ গুঁড়িয়ে দিয়েছে আইএস

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে ১৪০০ বছরের পুরনো খ্রিস্টান মঠ ধ্বংস করে দিল আইএস। উপগ্রহ চিত্রে এই ধ্বংসাবশেষ দেখা গিয়েছে। ইরাকের খ্রিস্টান অতীতকে শেষ করে দিতে আইএস ইরাক এবং সিরিয়ার বিভিন্ন এলাকায় ঐতিহাসিক ইমারত গুঁড়িয়ে দিতে শুরু করেছে অনেক দিন ধরেই। মসুল শহরের কাছে এই ক্রিস্টান মঠ ধ্বংস করা আইএস-এর সেই কর্মসূচিরই অঙ্গ।
মসুল শহর থেকে একটু দূরে যে এলাকায় খ্রিস্টান মঠটি ধ্বংস করা হয়েছে, সেটি এখন আইএস-এর মুক্তাঞ্চল। ইরাকের সরকারের নিয়ন্ত্রণ সেখানে নেই। ইরাকি সেনা সেখানে ঢুকতেও পারে না। ফলে প্রায় দেড় শতক পুরনো ঐতিহাসিক নিদর্শন যে ধ্বংস করে ফেলা হয়েছে সে খবর বাগদাদে পৌঁছয়নি এত দিন। উপগ্রহ চিত্রে এই ধ্বংসলীলা ধরা পড়ার পর ইরাকের সরকার এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তবে খুব সম্প্রতি ওই খ্রিস্টান মঠ ধ্বংস হয়নি। ২০১৪ সালের শেষ দিকে আইএস ওই মঠটি ধ্বংস করে বলে জানা গিয়েছে। ধ্বংসের ছবি সামনে আসার পর গোটা বিশ্ব এই বর্বরতার নিন্দায় মুখর। আফগানিস্তানে তালিবান শাসন চলাকালীন বামিয়ানে ঐতিহাসিক বুদ্ধমূর্তি ধ্বংস করে দেওয়া হয়। ইরাকে আইএস সেই পথেই হাঁটছে।

Leave A Reply

Your email address will not be published.