Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রুহানি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ড. হাসান রুহানি। প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী এব্রাহিম রাইসিকে হারিয়ে দ্বিতীয় দফায় আরও চার বছর মেয়াদের জন্য বিজয়ী হলেন তিনি।

দেশটির মোট চার কোটি ভোটের মধ্যে রুহানি পেয়েছেন ৫৭ শতাংশ ভোট। তিনি দুই কোটি ৩০ লাখ ভোট পেয়েছেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির ঘনিষ্ঠ ছিলেন রুহানির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রাহিম রাইসি। তিনি ইরানের অর্থনৈতিক অব্যবস্থা এবং দেশটিতে ক্রমবর্ধমান বিদেশি প্রভাবের সমালোচনা করে নির্বাচনে প্রচারণা চালিয়েছিলেন।

মধ্যপন্থী রুহানি ইরানের পরমাণু কর্মসূচি সীমিত রাখার জন্য বিশ্বেনেতাদের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছেন। রক্ষণশীল ধর্মীয় নেতা রাইসি ইতিমধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। রাইসি রুহানির সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে কয়েকশ ধরনের প্রচারণা চালানোর অভিযোগ এনেছেন। দেশটির নির্বাচনী বিধি অনুযায়ী ভোটদানকালে কোনো ধরনের প্রচারণা বেআইনি।

নির্বাচনে জয়ী হওয়ায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে রুহানিকে অভিনন্দন জানানো হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল রেজা রাহমানি বলেছেন, রাইসি ভোট পেয়েছেন ৩৮.৫ শতাংশ অর্থাৎ এক কোটি ৫৭ লাখ। এই ব্যবধান অনেক কম হওয়ার কারণে দ্বিতীয় দফায় কোনো ভোটগ্রহণের সুযোগ থাকছে না।

ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। এত অপ্রত্যাশিত বিপুল সংখ্যায় মানুষ ভোট দিতে যাওয়ার কারণে শুক্রবার ভোটগ্রহণের সময়সীমা ৫ ঘণ্টা বাড়ানো হয়েছিল। নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ভোটারদের অনুরোধ ও জনগণের বিপুল অংশগ্রহণের কারণে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়।

Leave A Reply

Your email address will not be published.