Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইরান চুক্তির পেছনে গোটা বিশ্বের সমর্থন রয়েছে : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে চূড়ান্ত চুক্তি হয়েছে তার পেছনে গোটা বিশ্বের সমর্থন রয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে আলোচনা শেষ ও চুক্তি সই হওয়ার পর ওবামা হোয়াইট হাউজ থেকে মার্কিন জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা ও আন্তর্জাতিক সম্প্রদায় গত দুই বছরের আলোচনায় যা অর্জন করেছে কয়েক দশকের শত্রুতার মাঝ দিয়ে তা অর্জন করা যায় নি। ভাষণের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ওবামার পাশে ছিলেন।

প্রেসিডেন্ট ওবামা জোর দিয়ে বলেছেন, “এ চুক্তির বিরুদ্ধে মার্কিন কংগ্রেস যদি কোনো বিল আনে তাহলে তাতে আমি ভেটো দেব।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো চুক্তি না হওয়া মানেই হচ্ছে মধ্যপ্রাচ্যে আরো বড় যুদ্ধের আশংকা থাকা।”

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের পর মার্কিন কংগ্রেস এটি পর্যালোচনার জন্য ৬০ দিন সময় পাবে। এ সময়ের মধ্যে তারা হয় চুক্তি অনুমোদন করবে নাহলে চুক্তি প্রত্যাখ্যান করবে।

Leave A Reply

Your email address will not be published.