Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইশান্তের অনুপস্থিতিতে দলে পরিবর্তন আসবে না

s-3স্পোর্টস ডেস্ক:
ইশান্ত শর্মার অনুপস্থিতি বিশ্বকাপে ভারত দলে খুব একটা পরিবর্তন আনবে না বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের অনুপস্থিতি দলে বড় কোন পরিবর্তন আনবে না। কারণ এই মুহূর্তে দলে যেসব বোলার রয়েছেন, তারাও ভালো বল করে।’ ৪২ বছর বয়সী গাঙ্গুলি জানান, একজন ব্যাটসম্যানের চাইতে একজন বোলারের পুরোপুরি ফিটনেস ফিরে পেতে বেশি সময় লাগে। একই সাথে বিশ্বকাপ খেলার জন্য ইশান্ত শর্মা তার ইনজুরি লুকানোর চেষ্টা করেছিল এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেন। গাঙ্গুলি বলেন, ‘আমি মনে করিনা ইশান্ত ইনজুরি লুকিয়েছে। যখন একজন খেলোয়াড় চোটে পড়েন, ফিরে আসতে তাকে সময় দিতে হয়। মাইকেল ক্লার্ক ফিরতে পেরেছেন, কারণ তিনি ব্যাটসম্যান।’ ইশান্ত শর্মা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় অস্ট্রেলিয়ার ক্যাম্প হতে বাদ পড়েন।

Leave A Reply

Your email address will not be published.