Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

 ইসরাইল ‘গ্যাংস্টার’ সরকার’

image_119888_0আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলকে ‘গ্যাংস্টার’ সরকার বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস। তেল আবিব ফিলিস্তিনিদের মাসিক ১০ কোটি  ডলারের আয়কর পরিশোধ বন্ধ করে দেয়ার পর এ মন্তব্য করলেন আব্বাস। মাহমুদ আব্বাস রামাল্লায় প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিলের দু’দিনব্যাপী এক বৈঠকে বৃহস্পতিবার বলেছেন, ‘‘তাদেরকে আমাদের অর্থ নিয়ে নেয়ার অধিকার কে দিয়েছে? আমরা কি একটি দেশের সঙ্গে কথা বলছি নাকি একজন গ্যাংস্টারের সঙ্গে?’’ তেল আবিব ঘোষণা করে, জানুয়ারি মাসের ট্যাক্স বাবদ ফিলিস্তিনের ১০ কোটি ডলার আটকে দেয়া হবে। তবে ইসরাইলের এ হুমকি সত্ত্বেও আইসিসি’র সদস্য হওয়ার চেষ্টা থেকে বিরত হয়নি ফিলিস্তিন। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে আইসিসি’তে অভিযোগ জানানোর জন্যই মূলত ওই আদালতের সদস্যপদ লাভের চেষ্টা করছেন মাহমুদ আব্বাস।

Leave A Reply

Your email address will not be published.