Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইসলামিক স্টেট গোষ্ঠীর মুখপাত্র নিহত

muhammad_al-adnaniআল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গেছে মে মাসে।

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হয়েছেন। আই-এস এর সংবাদসংস্থা আমাক নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। আমাক বলছে সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে তিনি মারা যান। তবে তিনি বিমান হামলায় মারা গেছেন নাকি স্থল সেনাদের হামলায় তার বিস্তারিত জানায়নি আমাক।
কোন ব্যক্তি দ্বারা এককভাবে আই-এসের প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমা বিশ্ব সহ অন্যান্য দেশে যেসব হামলা হয়েছে বলা হয়ে থাকে এসব হামলার ডাক প্রথম তার কাছ থেকেই এসেছিলো। ইওরোপে বেশকটি হামলা সরাসরি তিনি নিজেই পরিকল্পনা করেছেন বলে বলা হয়ে থাকে।
মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলো। আল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গেছে মে মাসে।

Leave A Reply

Your email address will not be published.