Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইসলামী ফ্রন্টের সাথে জোট গঠন নিয়ে এরশাদের বৈঠক

ফাইল ফটো

বাংলাদেশেরপত্র ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নতুন জোট গঠনের অংশ হিসেবে বুধবার বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে বৈঠক করেছেন।

জাপা চেয়ারম্যানের বারিধারাস্থ বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান ও মহাসচিব এমএ মতিনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।

সভায় এরশাদ ছাড়াও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এবং জোটের সমন্বয়ক সুনীল শুভরায় উপস্থিত ছিলেন।

সভায় এরশাদের নেতৃত্বে নতুন জোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নতুন এই জোটে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যোগদান নিয়ে একটি সমঝোতা হয় বলেও বৈঠক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ইসলামী ফ্রন্ট নির্বাচন কমিশনে নিবন্ধনকৃত দল।

Leave A Reply

Your email address will not be published.