Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে ইয়াবাসহ স্বামী আটকের ৩মাস পর স্ত্রী আটক

_82721_02-12-15_Laksmipur_District_Map_Bangladesh-97

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসায়ী স্বামী আটকের ৩ মাস পর এবার সর্বনাশা ইয়াবা ট্যাবলেট নিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন পড়েছে স্ত্রী সালমা আক্তার। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত সালমা ওই মাদক ব্যবসায়ী আনোয়ারের স্ত্রী। তবে মাদক ব্যবসায়ী আনেয়ারকে গত বছরের ৩ সেপ্টেম্বর তারিখে ৮৫০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূইয়া আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যায় গেপান সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে সালমাকে আটক করা হয়।
গত ৩ মাস পূর্বে তার স্বামী আনোয়ারকে ৮৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তবে সালমার বিরুদ্ধে থানা মাদক নিয়ন্ত্রন আইনে মামলা প্রস্তুতি চলছে বলে জানায় ওসি।

Leave A Reply

Your email address will not be published.