Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইয়েমেনে সৌদি হেলিকপ্টার ভূপাতিত, নিহত ১২

ইয়েমেনে ভুলক্রমে নিজপক্ষের গুলিতে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোটের ব্লাক হক হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। এই ঘটনায় ১২ সৌদি সেনা নিহত হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, ‘ভুলক্রমে হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই এমনটি হয়েছে।’

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের মারিবে এক অভিযানের সময় হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়। এতে নিহত ১২ কর্মকর্তাই সৌদি আরবের নাগরিক। এএফপি।

Leave A Reply

Your email address will not be published.