Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইয়েমেন থেকে ফিরলেন আরো ৩৩৭ বাংলাদেশি

গৃহযুদ্ধ ও সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেন থেকে ৩৩৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। রবিবার ভোরে ভারতের কেরালা রাজ্য থেকে বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ১১ এপ্রিল ইয়েমেন থেকে জিবুতি হয়ে প্রথম দফায় ১১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যন্ত ৩৬৩ জনকে ফিরিয়ে আনা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.