Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদের চূড়ান্ত সিনেমা

untitled-22_163440

ঈদের বাকি আছে আর তিন দিন। উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতে নেওয়া হচ্ছে বিনোদনকেন্দ্রিক নানা প্রস্তুতি। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র। প্রতি বছরের মতো এবারও ঈদে মুক্তির মিছিলে ছিল ছয়টি ছবি। শেষ পর্যন্ত চারটি চলচ্চিত্র চূড়ান্ত হয়েছে। এগুলো হলো বদিউল আলম খোকনের ‘রাজা বাবু’, আবদুল আজিজ ও অশোক পতির ‘আশিকী’, শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রার্থনা’ ও আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’। ‘রাজা বাবু’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এবারও ঈদে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নায়ক শাকিব খান। অ্যাকশন, রোমান্স আর নাচে-গানে ভরপুর এ ছবিতে শাকিবের বিপরীতে থাকছেন নায়িকা অপু বিশ্বাস। আবদুল আজিজ ও অশোক পতির ‘আশিকী’ ইতিমধ্যেই কলকাতায় মুক্তি পেয়েছে। প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও অংকুশ। টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয় নির্মাণ করেছেন ‘প্রার্থনা’। ঈদের দিন চ্যানেল আইতে ছবিটি প্রদর্শনীর পাশাপাশি একধিক প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। অভিনয়ে তৌকীর আহমেদ, মৌসুমী নাগ, কল্যাণ ও জয়। বিশ্বজয়ের পর দেশে প্রদর্শিত হচ্ছে আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’। চ্যানেল আইয়ে ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। অভিনয়ে রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.