Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঈদের ছুটিতে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল, চাপ স্পিড বোটে

miunshigonjশুভ ঘোষ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কাওড়াকান্দি নৌ-রুটের শিমুলিয়া ঘাটে এখন ঘরমুখো মানুষের ঢল। টানা ৯ দিনের ছুটির প্রথমদিন শুক্রবার সকাল থেকেই আজ সোমবার সকাল প্রজন্ত দক্ষিন-পশ্চিম বঙ্গের ২৩টি জেলার প্রবেশদার শিমুলিয়া ঘাটে যাএীদের উপস্থিতি ব্যাপক ভাবে লক্ষ করা গেছে ,যার বেশিরভাগ চাপ পরেছে স্পিডবোটে আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিদিন হাজার হাজার মানুষ পাড়ি দিচ্ছেন উওাল পদ্মা স্পিডবোটে। এই বিষয়ে প্রসাশনের তৎপরতা ছিলো চোখে পরার মত। ঘাটে পারাপারের অপেক্ষার রয়েছে ৩ শতাধিক যানবাহন ও লঞ্চ এর মধ্যে স্পিডবোটে সংখ্যাই ছিল খুব বেশি।
নদীতে স্রোত প্রচন্ড বেশি থাকায় স্পিডবোট পারাপারে নির্দিস্ট সময়ের থেকে ১৫-২০ মিনিট বেশি সময় লাগছে জানান শিমুলিয়া ঘাটের স্পিডবোট চালক রা তারা বলেন, এই ঘাটে প্রায় ৫ শতাধিক স্পিডবোট প্রস্তুত রয়েছে যাএী পারাপারের জন্য সকাল থেকে প্রায় কয়েক হাজার লোক পার হয়েছে এই প্রজন্ত আশা করছি ঈদে মানুষ নির্বিঘ্নেই ঘরে ফিরতে পারবে। এদিকে সকাল থেকেই লঞ্চঘাটে দেখা গেছে
উপচে পড়া মানুষের ভীড়। শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলেমান জানান, বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সমাগম বাড়ছে। ৭৭টি লঞ্চ দিয়ে যাত্রী পাড়াপাড় হচ্ছে। অতিরিক্ত যাত্রী নিয়ে যাতে লঞ্চ চলাচল করতে না পারে সে বেপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.