Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদের দিন ইভা রহমানের ‘মনের শহর’

বিনোদন ডেস্ক:
ইভা রহমান প্রতি বছরই একক অ্যালবাম বের করছিলেন। তবে গত দুই বছর সেটা দেখা যায়নি। অবশ্য এবারের ঈদে ঠিকই নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। এর নাম ‘মনের শহর’। এটি তার ২৪তম একক অ্যালবাম। এতে গান থাকছে মোট ১০টি। সবটার সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। এগুলোর কথা লিখেছেন কবির বকুল, এইচ এম ইসমাইল, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন প্রমুখ। এদিকে এটিএন বাংলার ঈদের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে এ অ্যালবামের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মনের শহর’। এগুলোর চিত্রায়ন হয়েছে সিলেট, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশ-বিদেশের মনোরম স্থানে।

Leave A Reply

Your email address will not be published.