Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদে তামিমের বাসায় দাওয়াত মুশফিক-আমলাদের

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজের অপেক্ষা। মাঝে আবার খুশির ঈদ-উল ফিতর। বাধ্য হয়েই তাই টেস্ট দলে থাকা ক্রিকেটারদের পরিবার-পরিজন ছেড়ে ঈদ করতে হচ্ছে চট্টগ্রামে। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা দলের তিন মুসলিম ক্রিকেটারও এবার চট্টগ্রামে বসে ঈদের আনন্দ উদযাপর করবেন।

যদিও বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে ঈদের জন্য দু’দিনের সংক্ষিপ্ত ছুটি দেওয়া হয়েছে। তবুও বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়ে গেছেন চট্টগ্রামে। এরা হলেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, পেসার রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং স্পিনার তাইজুল ইসলাম।

এ পাঁচ ক্রিকেটার ঈদের নামাজ পড়বেন নগরির দামপাড়া পুলিশ লাইন মাঠে। সেখানে বাংলাদেশ দলের সঙ্গে ঈদের নামাজ পড়বেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা, স্পিনার ইমরান তাহির এবং অলরাউন্ডার ফারহান বেহার্ডিয়েন। এছাড়া বাংলদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের কর্মকর্তাদেরও দামাপাড়া পুলিশ লাইন মাঠে ঈদের নামাজ পড়ার কথা রয়েছে।

মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ দু’জনই বায়রা ভাই। দু’জনেরই পরিবার রয়েছে চট্টগ্রামের হোটেল র‌্যাডিসন ব্লুতে। সুতরাং হোটেলে বসেও তারা পরিবারের আমেজ থেকে বঞ্চিত হচ্ছেন না। এছাড়া চট্টগ্রামেই বাড়ি দলের ওপেনার তামিম ইকবালের। ঈদের নামাজ শেষে কাজির দেউড়িস্থ তামিম ইকবালের বাসায় মুশফিকদের দাওয়াত।

নামাজ শেষেই তাই ক্রিকেটাররা বেরিয়ে পড়বেন তামিমের বাসার উদ্দেশ্যে। তাদের সঙ্গে যোগ দিতে পারেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও। তামিমের বাসা থেকে মুশফিক-মাহমুদুল্লাহ-মুস্তাফিজদের যাওয়ার কথা রয়েছে বিসিবির সিনিয়র সহ-সভাপতি এবং চট্টগ্রামের মেয়র আ জ ম নাসিরের বাসায়।

Leave A Reply

Your email address will not be published.