Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদে পশু সংকটের আশঙ্কা

1409986767

ভারত সরকারের অনেকটা নিষেধাজ্ঞার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে গরু আসছেনা বললেই চলে। এ কারণে হাটে কোরবানির পশুর সংকট দেখা দিতে পারে বলে আশংকা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, ভারতীয় গরু আসা কমে যাওয়ায় সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।

ব্রিটিশ আমল থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে নিয়মিত প্রচুর পরিমাণ ভারতীয় গরু আসে দেশে। ওই সময় রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ি হাটটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট হিসেবে পরিচিতি পায়। সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার পর ভারতীয় গরু আসা কমে যাওয়ায় ২০০৫ সালে বন্ধ হয়ে যায় হাটটি। এরপরই পশুর সবচেয়ে বড় হাট হিসেবে গড়ে ওঠে রাজশাহীর সিটি হাট।

কোরবানিকে সামনে রেখে হাটটিতে চোরাইভাবে অল্প গরু ও মহিষ আসলেও সীমান্তে বিএসএফের নির্যাতনের ভয়ে বেশিরভাগ ব্যবসায়ী ছেড়ে দিয়েছেন এই পেশা।

এ কারণে আসছে ঈদে কোরবানির পশুর সংকট দেখা দেয়ার পাশাপাশি দাম বেড়ে যাওয়ার আশংকা করছেন ব্যবসায়ী ও হাট ইজারাদাররা।

রাজশাহী সার্কেল-২ রাজস্ব কর্মকর্তা রাফিয়া খানম বলেন, ‘ভারতীয় গরু আসা কমে যাওয়ায় সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।’

তবে সংশ্লিষ্টদের মতে, ঈদের আগে সীমান্তের করিডোরে কিছুটা শিথিল হলে কোরবানির পশুর সরবরাহ বাড়ার পাশাপাশি দামও সহনীয় পর্যায়ে নেমে আসবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.