ঈদে হানিফ সংকেতের ‘সুসময় সকলেই…’
বিনোদন ডেস্ক : ‘সুসময় সকলেই…’ নাটকের দৃশ্যমিজান সাহেব একজন লেখক। তাঁর এক ছেলে এক মেয়ে। মিজান সাহেবের লেখালেখি নিয়ে ঘরে-বাইরে ঘটতে থাকে নানান ঘটনা। আর এসব ঘটনা নিয়েই রচিত হয়েছে নাটক ‘সুসময় সকলেই…’। রচয়িতা এবং নির্মাতা হানিফ সংকেত। প্রতিবারের মতো এবার ঈদেও এটিএন বাংলার জন্য এই নাটকটি নির্মাণ করেছেন তিনি।
‘সুসময় সকলেই…’ নাটকে মিজান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। আরও অভিনয় করেছেন দিলারা জামান, মীর সাব্বির, তারিন, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, আবদুল কাদের, আফজাল শরীফ, শুভাশীষ ভৌমিক, রতন খান, নজরুল ইসলাম প্রমুখ।
নাটকের শীর্ষ সংগীত লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন মাহাদী। ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত ‘সুসময় সকলেই…’ নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।