Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদ উপলক্ষে পার্বতীপুর-ঢাকা রুটে ২টি বিশেষ ট্রেন সার্ভিস চালু

train

দিনাজপুর প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর-ঢাকা রুটে দুইটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার থেকে ঈদের পরবর্তী ৭ দিন পার্বতীপুর-ঢাকা রুটে ২টি বিশেষ ট্রেন সার্ভিস চালু হয়েছে। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঘর ফেরৎ যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছেন।
শুক্রবার থেকে সকাল ৯ ও রাত ৯টায় ট্রেন দুইটি চলাচল করবে। তিনি জানান, প্রতিদিন প্রায় দেড় হাজার যাত্রী বহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.