Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঈশানার ‘হেডফোন’

বিনোদন ডেস্ক:
রাজধানীর উত্তরায় আজ একটি নাটকের শ্যুটিংয়ে অংশ নিলেন লাক্স তারকা ঈশানা। ‘হেডফোন’ নামের এই সিঙ্গেল নাটকটি লিখেছেন রাকিব হাসান। আর যৌথভাবে পরিচালনা করেছেন সুলতান মাহমুদ সোহাগ এবং এ্যানথনি তুষার। ঈশানা বলেন, ‘জনসচেতনতামূলক একটি নাটক। যেখানে হেডফোনকে না বলতে উৎসাহিত করা হয়েছে। কেননা হেডফোন অনেক সময় অনেক ধরনের বিপত্তি ডেকে আনে।’ নাটকের গল্প গড়ে ওঠেছে হেডফোন নিয়ে।b-4 এতে দেখা যাবে, বিপতœীক শিল্পপতির একমাত্র ছেলে তন্ময়। হেডফোনের উপর তার প্রচণ্ড ঘৃণা। কারও কানে হেডফোন দেখলেই ঝাঁপিয়ে পড়ে, তৈরি করে অপ্রীতিকর পরিস্থিতির। এর জন্য কখনও থানা, কখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে অভিযোগ আসতে থাকে বাবার কাছে। আদিনা দায়িত্ব নেয় তন্ময়কে স্বাভাবিক করে তোলার। ধীরে ধীরে স্বাভাবিক হয় তন্ময়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। ঈশানা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সাব্বির আহমেদ, দোলন দে, তারেক মাহমুদ, রাকিব হাসান, রাশেদ আনিসসহ অনেকে। আসছে ঈদে যেকোন একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

Leave A Reply

Your email address will not be published.