Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

উত্তরবঙ্গের ১৬ জেলায় তেল পরিবহন বন্ধ

ssসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি নৌবন্দর থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ও সার পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে এই ঘোষণা দেয়া হয়। রংপুরে দুই ট্যাংক লরি শ্রমিক নিহতের ঘটনায় আসামি গ্রেফতার না হওয়ায় প্রতিবাদে এই ধর্মঘটের ঘোষণা দিয়েছেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন বাঘাবাড়ি ঘাট শাখা।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ জানান, গত ২১ মার্চ ইউনিয়নের সদস্য ট্যাংকলরি চালক কুরাইশ ও তার সহকারী রমজান আলীকে রংপুরে নৃশংসভাবে হত্যা করা হয়। এ বিষয়ে রংপুর থানায় একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।
ঘটনার ১৫ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। আজ দ ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখা এক জরুরি সভা থেকে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের একমাত্র নৌবন্দর শাহজাদপুরের বাঘাবাড়ি ঘাট থেকে ১৬ জেলায় জ্বালানি তেল ও সার সরবরাহ বন্ধ এবং ট্যাংকলরি চলাচল বন্ধ থাকবে।

Leave A Reply

Your email address will not be published.