উত্তরায় কমার্শিয়াল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর উত্তরার একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রোববার (৩ জুলাই) দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে উত্তরার ৭ নম্বর সেক্টরের রাজউক কমার্শিয়াল মার্কেটের দোতলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, আগুন মার্কেটের দোতলার দু’টি দোকানে লেগেছে। নেভাতে ৬টি ইউনিট কাজ করছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত রাত দেড়টার দিকেও আগুন নেভাতে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।